editor
প্রকাশিত: 5:59 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী শুরু হয়েছে জনসাধারণের মধ্যে গণটিকা দান। সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডেই সকাল থেকে জনসাধারণের মধ্যে গণটিকা দেওয়া শুরু হয়। প্রতিটি কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। প্রতিটি কেন্দ্রে মতো ১৭নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে মানুষের উপচোপড়া ভিড় দেখে সাধারণ জনগণের সহযোগিতায় এগিয়ে আসে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা সকাল থেকে শৃঙ্খলাভাবে জনসাধারণের মাঝে জনসচেতনতা চালিয়ে যায়। এমনকি তারা টিকা নিতে আসা জনসাধারণকে রাস্তা থেকে কেন্দ্রে নিয়ে আসেন। এসময় তারা টিকা দান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষকে টিকা রেজিষ্ট্রেশনসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
১৭নং ওয়ার্ডে একটি টিকা কেন্দ্রে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ড সভাপতি শাহিদুল ইসলাম সৌমিকের সাথে কথা হলে তিনি জানান, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা আসাদ উদ্দিন আহমদ এর নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ১৭নং ওয়ার্ডের প্রতিটি টিকা কেন্দ্রে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ড শাখার সেচ্ছাসেবক টিম কাজ করছে। যতদিন গণটিকা কর্মসূচি চলবে ততদিন সাধারণ মানুষের জন্য কাজ করবে ছাত্রলীগের এই সেচ্ছাসেবক টিম।
স্বেচ্ছাসেবক হিসেবে ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক এর নেতৃত্বে ১৭নং ওয়ার্ডের ৩টি টিকাকেন্দ্র যথাক্রমে সূর্যের হাসি ক্লিনিক, আম্বরখানা শাহীন স্কুল, আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে বিভিন্ন টিমের মধ্যে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মো. মকবুল হোসাইন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা আবির আল-আজাদ মুন্না, ইমরান হোসেন প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।