editor
প্রকাশিত: 6:26 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় গণ টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন ও সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন কালে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে টিকা গ্রহণ করতে আসা জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটে গণটিকাদান কার্যক্রমে যেন গণজোয়ার তৈরি হয়েছে। ২৫ বছর থেকে ঊর্ধ্ব বয়সী নানা শ্রেণি, পেশার মানুষ নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন। প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাইরে টিকা গ্রহণে আগ্রহী মানুষেরা সারি বেঁধে দাঁড়াচ্ছেন। গণটিকা কার্যক্রম যেন মানুষের মধ্যে উৎসবের আমেজ নিয়ে এসেছে।সাধারণ মানুষের আগ্রহ দেখে ভালো লাগলো।কোভিড মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশায় রইলাম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৩৮১টি বুথে গণটিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে মহানগরীতে ২৭টি ওয়ার্ডে তিনটি করে ৮১টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে জেলার ১৩টি উপজেলায় ১০০টি কেন্দ্রে তিনটি করে ৩০০টি বুথ রয়েছে। প্রতিটি বুথে আজ ৩০০ জনকে টিকা প্রদানের আশা করছেন সংশ্লিষ্টরা।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, প্রতিটি বুথে দুজন করে দুজন করে টিকাদানকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন। আজ সিসিক এলাকায় লক্ষ্যমাত্রা হচ্ছে ২৪ হাজার ২শ জন মানুষকে টিকা প্রদান করা। সাথে টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশনও চলছে।
জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া সবাই টিকা নিতে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।