editor
প্রকাশিত: 7:43 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগ এর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ (০৭ অগাস্ট) বিনা মূল্যে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন সেবা চালু করছে সিলেট মহানগর ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন ২নং ওয়ার্ডে টিম গঠন করে কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু করে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে,২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সদস্য, ও সিলেট জেলা যুবলীগ নেতা এড. প্রবাল চৌধুরী পুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ (সিলেট ০১আসন)সমন্বয় কমিটির সিনিয়র সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন, জুনাক চৌধুরী সহ ছাত্রলীগ কর্মীরা।
“দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার, পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার” এই স্লোগানকে সামনে রেখে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহী করে তুলতে এবং সকলকে সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশ মোতাবেক করোনাভাইরাসের টিকা যেন মানুষ সহজে নিতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এসময় অনেক উৎসাহ নিয়ে সাধারণ মানুষ কে করোনা ভ্যাকসিন গ্রহনের আবেদন করতে দেখা যায়।
সুবিধাভোগীরা বলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার আবেদন করার প্রক্রিয়া আমরা জানতাম না। কিন্তু সিলেট মহানগর ছাত্রলীগ এই কাজটি আমাদের জন্য সহজ করে দিয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।