admin
প্রকাশিত: 4:22 PM, August 8, 2021
অনলাইন ডেস্ক
সারা দেশে ১ দিনই দেয়া হয়েছে গণটিকা। ব্যতিক্রম শুধু সিলেট। নগরীতে ৩ দিন চলবে টিকা কার্যক্রম। শুরু হয়েছে শনিবার (৭ আগস্ট), চলবে সোমবার (৯ আগস্ট) পর্যন্ত।
সিলেট নগরীর ৮১টি কেন্দ্রে চলছে গণটিকাদান কার্যক্রম। এতে করে নগরীর এলাকার প্রায় ৭০ হাজার মানুষকে গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট নগরীর টিকাদান কেন্দ্রগুলোতে শুরুর দিন (শনিবার) সকাল হতেই উপচে পড়ছিলেন আগ্রহী লোকজন। একই দৃশ্য দ্বিতীয় দিন রোববারও। নগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলররা উদ্যোগী হয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রাধান্য দিয়ে গত শুক্রবার থেকেই রেজিস্ট্রেশন শুরু করেন। এরপর রাতের মধ্যেই তাদের কাছে পৌঁছে দেয়া হয় টিকা কার্ড। সকাল থেকে কার্ড নিয়ে আসা লোকজনকেই দেয়া হয় টিকা।
তবে এর বাইরেও জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক লোকজন ভিড় করেন টিকা কেন্দ্রগুলোতে। কিন্তু নির্ধারিত ৩০০ জনের বাইরে আরো শত শত লোক কেন্দ্রে আসায় ভিড় সামাল দিতে কষ্ট হয়। টিকা না পেয়ে গতকাল ও আজ অনেকেই কেন্দ্র থেকে ফিরে যান।
কাউন্সিলররা জানিয়েছেন, যারা কেন্দ্রে টিকা নিতে এসেছিলেন তারা টিকা না পেলেও রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আগামীকালও (সোমবার) তাদের টিকা দেয়া হবে। টিকা নিতে আগ্রহী যেসব লোক কেন্দ্রে এসেছিলেন তাদের প্রায় সবার রেজিস্ট্রেশন করা হয়েছে। এতে করে ব্যবস্থাপনার মধ্যদিয়ে টিকা কার্যক্রম চলছে।
রোববার সকালে সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়- কয়েক শ’ লোক টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেরই হাতে জাতীয় পরিচয়পত্র। তারা টিকা নিতে চান। যারা টিকা নিতে এসেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক। কেন্দ্রে ঢুকে রেজিস্ট্রেশন না থাকার কারণে তারা টিকা দিতে পারেননি। ফিরেও যান অনেকেই। কেন্দ্রে এসে টিকা না পাওয়ার কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
একই অবস্থা ছিল সিলেট নগরীর শেখঘাটস্থ সুখের হাসি ক্লিনিকে। এই টিকাদানা কেন্দ্রে রোববারও মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। দুপুরের দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়- টিকা নিতে আগ্রহী লোকজন ঠাসা। ক্লিনিকের পক্ষ থেকে দেওয়া ভলান্টিয়াররা স্বাস্থ্যবিধি মেনে লোকজনকে লাইনে দাঁড় করাতে হিমশিম খাচ্ছিলেন। রোববার বেলা ২টা পর্যন্ত ওই কেন্দ্রে বিপুল উৎসাহে লোকজনকে টিকা নিতে দেখা যায়।
টিকাদান প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ১ দিন নয়, সিলেট নগরীতে ৩ দিন হচ্ছে গণটিকা কার্যক্রম। হাতে টিকা আছে। এ কারণে মেয়রের নির্দেশ- হাতে টিকা রেখে মানুষকে ফিরিয়ে দেয়া যাবে না। আমাদের সব সাপোর্ট আছে। কষ্ট হবে, এরপরও টিকা কার্যক্রম ৩ দিন চলবে সিলেটে।
টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন রোববার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকা গ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতাবশত করোনা সংক্রমণের কবলে কেউ না পড়েন।
মেয়র জানান, প্রথমদিন প্রতিটি কেন্দ্রে ৩ শ’ জন নাগরিককে টিকা দেয়া হয়েছে। আজ (রোববার) ও আগামীকাল (সোমবার) প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ২শ’ জন নাগরিককে টিকা দেয়া হবে। এই কার্যক্রমে ৮১টি কিন্দ্রে সিসিকের ১৬২ জন কর্মী কাজ করছেন বলে জানান মেয়র।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/ আগস্ট /২০২১/ রুজি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ