editor
প্রকাশিত: 6:45 PM, August 8, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে দুই সন্তানসহ স্ত্রীকে তালাক দিয়ে আপন শ্যালিকাকে বিয়ে করেছে দুলাভাই। আর এই ঘটনার প্রেক্ষিতে একাধিক গ্রাম্য সালিশসহ থানায় লিখিত অভিযোগ পর্যন্ত করা হয়েছে। চাঞ্চলকর এই ঘটনাটি জানা জানি হওয়ার পর থেকে পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
দুলাভাইয়ের নাম- মাওলানা রাশিদ আহমদ (৪২)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শাসছুদ্দিনের ছেলে ও কুয়েত প্রবাসী। আর তালাকপ্রাপ্ত স্ত্রীর নাম- স্বপ্না বেগম (৩৫)। শ্যালিকার নাম আকলিমা বেগম (২১)। তারা দুজন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রায় ৯ বছর পূর্বে কুয়েত প্রবাসী মাওলানা রাশিদ আহমদের সাথে স্বপ্না বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ২টি মেয়ে সন্তান রয়েছে। এমতাবস্থায় সম্প্রতি মাওলানা রাশিদ আর আপন শ্যালিকা আকলিমার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। দীর্ঘদিন যাবত গোপনে চলতে থাকে শ্যালিকা ও দুলাভাইয়ের সম্পর্ক।
কিন্তু গত ঈদুল আযহার আগে বেড়ানোর কথা বলে নিজ বাড়ি থেকে শ্যালিকা আকলিমা বেগম তার দুলাভাই মাওলানা রাশিদের বাড়িতে চলে আসে। বোন স্বপ্না বেগম আকলিমাকে বাড়িতে যেতে বারবার তাগিদ দেওয়ার পর সে নিজ বাড়িতে যায়নি। এমতাবস্থায় স্ত্রী স্বপ্না বেগম একদিন তার ছোট বোন আকলিমা ও স্বামী মাওলানা রশিদকে অবৈধ ভাবে মেলা মেশার করতে দেখে ফেলে। তারপর থেকে শুরু হয় পারিবারিক কলহ। পরে পরিবারের পক্ষ থেকে শ্যালিকা আকলিমার বিয়ে ঠিক করে। কিন্তু সে তার দুলাভাই ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এনিয়ে গত ১৫দিন যাবত দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে একাধিক গ্রাম সালিশ বিচারও হয়েছে।
অবশেষে গত শুক্রবার (৬ আগষ্ট) সন্ধ্যায় সালিশের মাধ্যমে স্ত্রী স্বপ্না বেগমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বামী মাওলানা রাশিদ আহমেদ। এবং গতকাল শনিবার (৭ আগষ্ট) রাতে দীর্ঘদিনে সংসার জীবন ও সন্তানের মায়া ত্যাগ করে স্ত্রী স্বপ্না বেগমকে তালাক দিয়ে শ্যালিকা আকলিমা বেগমকে দুলাভাই বিয়ে করেন বলে জানা যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু সাংবাদিকদের বলেন- শ্যালিকা ও দুলাভাইয়ের চাঞ্চল্যকর ঘটনাটি জানতে পেরে মেয়ের মাকে বলেছি থানায় অভিযোগ করতে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন- অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু শ্যালিকা আকলিমা বেগম প্রাপ্ত বয়স্ক হওয়ায় আমরা তার মতের বিরুদ্ধে কিছু করতে পারিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ