editor

প্রকাশিত: 1:32 PM, August 9, 2021

বিশ্বনাথে আবারক আলী চেয়ারম্যন গ্রেফতার

বিশ্বনাথে আবারক আলী চেয়ারম্যন গ্রেফতার

বিশ্বনাথে আবারক আলী চেয়ারম্যন গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে হেফাজতের হরতালে আমতৈল পিছেরমূখে মারামরির ঘটনায় দায়েরকৃত মালাতেই গ্রেপ্তার হতে হলো দৌলতপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান বিএনপি নেতা আবারক আলীকে (৬০)।
রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবারক আলী সিঙ্গেরকাছ পশ্চিমগাঁওয়ের মৃত হাজী রাশিদ আলীর ছেলে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।এর আগে গত রোববার (০১ আগস্ট) ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই।
ঘটনাস্থলেও তিনি ছিলেননা এমন অভিযোগ এনে সিলেট রেঞ্জর ডিআইজি, পুলিশ সুপার ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেন আবারক আলী। স্মারকলিপিতে তিনি উল্লেখ করেছেন মামলায় ৪১ নং আসামি করা হয়েছে জেনে তিনি বাদীর সঙ্গে যোগাযোগ করেন।
মামলার বাদী ধলিপাাড়ার নাজমুল ইসলাম শিপুও তাকে স্থানীয় মুরব্বীদের সামনে প্রকাশ্যে জানিয়েছেন তিনি তাকে আসামি করেননি এবং ওই ভিডিও চিত্র ও তার কাছে রয়েছে। কিন্তু অভিযোগ দিয়েও শেষ রক্ষা হয়নি তার।
অভিযোগ দেওয়ার সাত দিনের মাথানায় ওই মামলাতেই গ্রেপ্তার হতে হয়েছে তাকে।আবারক আলীর স্ত্রী আয়তেরা বেগমের (৫০) দাবি, বিনা দোষে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী মারামারির দিন সিঙ্গেরকাছ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্টানে ছিলেন।
শত্রুতা মিটাতে স্থানীয়রা তার স্বামীকে ওই মামলায় আসামি করেছেন। আর এসকল বিষয়াদি উল্লেখ করে ওই মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে গত রোববার (০১ আগস্ট) তার স্বামী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আবেদনও জানিয়েছেন।
কিন্তু তারপরও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, হেফাজতের ডাকা হরতাল চলাকালে আমতৈল পিছেরমূখে মারামারির মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি। জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে ট্রাক আটকানো নিয়ে সিলেটের বিশ্বনাথ-লামাকাজি সড়কের আমতৈল পিছেরমূখে ‘আমতৈল ও ধলিপাড়া’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে দুই গ্রামের ৩০জনসহ ৫ পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনার প্রায় একমাস পর গত ২৯ এপ্রিল ৬২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ধলিপাাড়ার নাজমুল ইসলাম শিপু, (মামলা নং ২৯)। মামলায় আরও ২৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আমাদের লিংক :

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ