editor
প্রকাশিত: 6:09 PM, August 9, 2021

সিলেটের সেই ৭ ভুয়া সাংবাদিক রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
‘সিলেটের মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে সিলেটে গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ ৫ দিন করে প্রত্যেককে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আই.ও) শাহপরাণ থানার এস.আই দেবাংশু পাল।
এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব ছড়ানোকারী ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিক হচ্ছেন- সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
2 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
5 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
8 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
1 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
4 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,
4 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
1 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ