editor
প্রকাশিত: 6:07 PM, August 9, 2021
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে করোনা মোকাবেলায় সামাজিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট মহানগর যুবলীগকে অসহায় মানুষদের অক্সিজেন সেবা দানের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির হাতে এ অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন। মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ১২টি জেলা ও মহানগর যুবলীগের ইউনিটকে এ উপহার প্রদান করা হয়।
উপহার হিসেবে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমি ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে বাংলাদেশে ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায়, ছিন্নমূল, নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। খাদ্য সামগ্রী বিতরণ, করোনা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, সবজি বিতরণ, গণসচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ, রোজাদারদের মধ্যে সেহরী ও ইফতার বিতরণ সহ মানবিক সকল কাজে সিলেট মহানগর যুবলীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সিলেটে মহামারি করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকে আমরা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছি। সিলেটের যে কোন প্রান্ত থেকে দিনে অথবা রাতে মহানগর যুবলীগের হটলাইনে ফোন আসা মাত্রই করোনার মুমুর্ষ রোগীকে আমরা এবং মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবী টিম অক্সিজেন পৌছে দিচ্ছে। তিনি বলেন, আজকে কেন্দ্রীয় যুবলীগ থেকে যে উপহার পেয়েছি এটা শুধু সিলেট মহানগর যুবলীগের উপহার নয়, এটা সারা সিলেটবাসীর উপহার। এ উপহার সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীর উপহার। এ উপহার পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আগামী দিনে এ উপহার জনগণের সেবায় কাজের অনুপ্রেরণা যোগাবে। আমি সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি। :: বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১