editor
প্রকাশিত: 2:22 PM, August 10, 2021
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯০ জন।
মঙ্গলবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৭ জনের সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একজন করে।
এছাড়া করোনা আক্রান্ত ৫৯০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ১০৫ জন, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৬৭ জন।
এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিৎসাধীন চার জেলার আরও ৬২ করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৮২২ জনের। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৬৫ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৫৪ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৮৩৭ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০২ জন। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ৩৬জন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ৩১২ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৪৭ জন। উপসর্গ নিয়ে ১৫৪ জন এবং আইসিইউতে রয়েছেন ১১ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১