editor
প্রকাশিত: 7:50 PM, August 11, 2021

অসুস্থ আল আমিনের পাশে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা
নুরুল আলম
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি গ্রামের আবুবক্কর সিদ্দিকীর বড় ছেলে আল আমীন ৷
বুধবার (১১ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অসুস্থ আল আমীনের বাবা আবুবক্কর সিদ্দিকীর হাতে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান
সম্প্রতি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। আল আমীন গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের একজন উদীয়মান তারকা। আল আমীনের চিকিৎসা ব্যয় প্রায় ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার ৷
তার অসহায় বাবার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব বিধায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আল আমীনের জন্য সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান করেন তার পরিবার ৷ এই ধারাবাহিকতায় আজ গোয়াইনঘাট উপজেলা ক্রীয়া সংস্থার পক্ষ থেকে ৩০ হাজার টাকা প্রধান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশন-এর সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট কন্ট্রাকটর অ্যাসোসিয়েসনের সদস্য সালেহ আহমদ, পশ্চিম জাফলং ক্রীড়া ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মাছুম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য কাওছার আহমদ, হাবিব আহমদ প্রমখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ