editor
প্রকাশিত: 9:14 PM, August 11, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দিলু মিয়ার পরিচালনায় বুধবার (১১ আগষ্ট) অনুস্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, অথচ তিনি একটিবারও তাঁর ব্যক্তিগত কারণে কারাগারে যাননি। প্রত্যেকবারই তিনি দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজোড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামছ, ময়নুল ইসলাম সালেহ, মশিউর রহমান এহিয়া, আব্দুল জলিল, পশ্চিম গৌরীপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জু, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১