editor
প্রকাশিত: 10:45 PM, August 12, 2021

কানাইঘাটে ৬০ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সুরইঘাট সড়কের গড়াখাই ব্রিজের পাশে মাদক কেনা বেচার সময় কানাইঘাট থানা পুলিশ ৬০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ রহিম উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের বিত্তিতে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম’র নির্দেশে এসআই রাম চন্দ্র দেব, এএসআই বিকাশ চন্দ্র সরকার ও মোশাহিদ আলী সহ একদল পুলিশ গত বুধবার রাত ১২টার দিকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালীনগর গ্রামের আব্দুল করিমের পুত্র। অভিযানের সময় রহিম উদ্দিনের সাথে থাকা তার আরেক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এসআই রাম চন্দ্র দেব বাদী হয়ে কানাইঘাট থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহিম উদ্দিন সহ আরো একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এসআই রাম চন্দ্র দেব বলেন আটক হওয়া মাদকের মধ্যে ৭৫০ মিলি ও ৩৫০ মিলি অফিসার্স চয়েস মদ রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে। স্থানীয় সচেতন মহল জানিয়েছেন সুরইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় মাদক ব্যবসার সাথে জড়িত গড ফাদারদের চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে কানাইঘাটে মাদকের র্নিমূল হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ