editor
প্রকাশিত: 11:26 PM, August 12, 2021

ছাতকে ‘বেপরোয়া’ আ.লীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেতুরা আছদ নগর গ্রামের প্রভাবশালী আব্দুর রহিম ও তার ছেলেরা দলের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। অন্যের মানহানিসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। এমন অভিযোগ করেছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা আছদনগর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম।
বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এই চক্র কেবল মানহানি নয়, আমাদের পরিবারের সদস্যদের জীবন নাশের ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, এলাকায় এমন কোনো খারাপ কাজ নেই, যে তারা করেনি। চলতি বছরের ৮ মে রমজান মাসের এক রাতে আমার স্বামী আমীর আলী ও ছেলেরা তারাবির নামাজে চলে গেলে আব্দুর রহিমের বখাটে ছেলে জুনেদ আহমদ রুবেল আমাদের ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমিও আমার মেয়ে তাকে ধওে ফেলি এবং হট্টগোল শোনে আশপাশের লোকজন ও আমার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে জুনেদ আহমদ রুবেলকে আটকে রেখে তার বাবা মাকে খবর দেন। এসময় মেম্বার-চেয়ারম্যানদের জানালে তারা আসার আগেই আব্দুর রহিম তার অন্যান্য ছেলে ও স্বজনদের নিয়ে বাড়িতে এসে হামলা চালিয়ে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে আব্দুর রহিমসহ তার চারছেলে জুনেদ আহমদ রুবেল, নাজমুল, নজরুল, মাছুম এর নাম উল্লেখ করে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ছাতক থানায় অভিযোগ দাখিল করি। কিন্তু আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে ঘটনা ৮ মে হলেও ২৪ মে পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে। এরপর পুলিশ ৫ জুলাই এই মামলার অন্যতম আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
আব্দুর রহিমের বখাটে ছেলেদের হাতে এলাকার অনেক নারী নির্যাতিত জানিয়ে তিনি বলেন, আমরা তাদের নির্যাতনের শিকার। আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়ে সামজপতিদের বাড়ি বাড়ি ঘুরেছি। ইউপি চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক ও আসাদ ম্বেম্বারের কাছে গিয়েছি। আব্দুর রহিম প্রভাবশালী হওয়ায় চেয়াম্যান মেম্বাদের ডাকেও সাড়া দেয়নি। এরপর থানায় অভিযোগ নিয়ে গিয়েও নানা হয়রানীর শিকার হয়েছি।
তিনি বলেন, মামলাটি রেকর্ডভুক্ত হওয়ার পর আরো বেপরোয় হয়ে ওঠে আব্দুর রহিম ও তার স্বজনরা। তাদের অব্যাহত হুমকীতে আমাদের পরিবারের সদস্যদের জীবন আজ বিপন্ন। সর্বশেষ আব্দুর রহমিরে স্বজনরা আমাদের মানহানি ঘটাতে নানা কল্পকথা সাজিয়ে ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। গত ৬ আগষ্ট ওই সংবাদ সম্মেলনে অত্যন্ত নগ্নভাবে মানহানীকর বক্তব্য উপস্থাপন করেছে আব্দুর রহিমের স্বজনরা। আব্দুর রহিমের ভাই আব্দুল মুতলিব, চাচাতো ভাই শামসু মিয়া, চাচা আলকাছ আলী, চাচাতো ভাই মাসুক আলী উপস্থিত হয়ে আমি ও আমার মেয়েকে জড়িয়ে নানা আপত্তিকর কথা বলেছে। শুধু তাই নয় আসামীরা তাদের স্বজনদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে আমার মেয়ের ছবি দিয়ে ভিডিও আপলোড করছে। আর এই কাজটি করছে আব্দুর রহিমের ভাগনা অষ্ট্রলিয়ায় অবস্থানরত আশিক আলী। শুধু আশিক আলী নয় বাংলাদেশে অবস্থানরত আব্দুর রহিমের স্বজনরাও সরকারি বিভিন্ন দপ্তরে আমাদের নামে নানা অশ্লিল বক্তব্য লিখে দরখাস্ত দিয়েছে। যা মিথ্যে, বানোয়াট ও আমাদের জন্য বিব্রতকর।
মনোয়ারা বেগম বলেন, আব্দুর রহিম ও তার ছেলেরা বখাটে ও নারী নির্যাতনকারী হিসেবে এলাকায় চিহ্নিত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারে গ্রামবাসীর বহুজনের নাম উল্লেখ করছে। অথচ গ্রামবাসী এই চক্রের বিরুদ্ধে সোচ্ছার। আব্দুর রহিমের স্বজনরাই মুলত আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। আমাদের নানাভাবে হুমকী দামকি দিচ্ছে। আর কিছু অনলাইন পোর্টাল কোন প্রকার বাচ-বিচার না করে আমরা মা মেয়ের নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। এই অবস্থায় আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, প্রভাবশালী বখাটে চক্রের বিরুদ্ধে মামলা করে আদালতে বিচার চাইতে গিয়েও আজ আমরা অসহায়। মান ইজ্জত নিয়ে বেচে থাকাও কঠিন হয়ে পড়েছে।
এমন অবস্থা থেকে মুক্তি পেতে তিনি পরিবারের পক্ষ থেকে পুলিশের আইজিপিসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসামীদেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ