editor
প্রকাশিত: 12:32 AM, August 13, 2021

সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবিলা করে যাচ্ছেন : পরিকল্পনা মন্ত্রী
জগন্নাথপুর প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবিলা করে যাচ্ছেন। আমরা আশা করি আগামী ১৫ দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলকে উন্নয়নের কাজ করছি। এসব উন্নয়নমুলক কাজ দেখে সুনানগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছেন।
সুনামগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে তাদের এমন অপপ্রচারে আমি ব্যতিত বৃহস্পতিবার (১২ আগষ্ট) জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্টটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।
পরে পরিকল্পনা মন্ত্রী ২ কোটি ১৩ লক্ষ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ৫০ লাখ ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনেট উদ্ধোধন করেন। পরে তিনি জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব সরকার প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ