editor

প্রকাশিত: 7:40 PM, August 14, 2021

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেট বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেট বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।

আাগমীকাল রোববার (১৫ আগস্ট) এফ এম ৮৮.৮ মেঘাহাটর্জ ও বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

১৫ আগস্ট ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত দুটি অধিবেশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

এ সব অনুষ্ঠানের মধ্যে রয়েছে, সকাল ৬টা ২০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান অনুষ্ঠান ও মোনাজাত ঢাকা থেকে রীলে করে শোনানো হবে। সকাল ৯টা ৫০ মিনিটে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান এবং মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠান ধারাবিবরণী ঢাকা কেন্দ্রের মাধ্যমে রীলে করে শোনানো হবে। সকাল ৬টা ৩৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতাকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘মুজিব বাইয়া যাওরে’। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুকে নিবেদিত গানের গ্রন্থিত অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়ার মাটি’। সকাল ৮টা ১৫মিনিটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ থেকে পাঠ ‘কালের মহানায়ক’। সকাল সাড়ে ৮টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শোকানুভূতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধুকে হত্যা ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায় এবং বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দন্ড কার্যকরে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ- শীর্ষক দুটি আলোচনা, আবৃত্তি ও গান নিয়ে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিচিত্রা’। সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃতি অনুষ্ঠান ‘মুজিব তুমি অব্যয় অক্ষয়’। সকাল সাড়ে ১০ টায় স্মৃতি চারণমুলক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে যেমন দেখেছি’। সকাল ১১টা ১৫ মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’। বেলা ২টা ৫ মিনিটে শিশু কিশোরদের অনুষ্ঠান ‘সবুজমেলা’। বিকেল ৩টা ৫মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘শোক থেকে শক্তিতে তুমি’। এতে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বিকেল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা ও স্থান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘শতবর্ষে বঙ্গবন্ধু- আমাদের বঙ্গবন্ধু’। বিকেল ৫টা ১০মিনিটে স্বরচিত কবিতা পাঠের আসর ‘একটি শ্বাশত কণ্ঠ’। বিকেল সাড়ে ৫টায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মননে বঙ্গবন্ধু’। রাত ৯টা ৫ মিনিটে বীর মুক্তিযুদ্ধাদের সাথে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘মুক্তিযোদ্ধ আমার অহংকার’। রাত ৯টা ২০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত খবরাখবর নিয়ে বিশেষ বেতার বিবরণী ‘শোকস্রোত’। রাত ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বিশেষ মিলাদ মাহফিল। উল্লেখ্য, সকাল সাড়ে ৮ টায় সিলেট কালেক্টরের ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বেতারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ