editor
প্রকাশিত: 11:07 PM, August 14, 2021
নিজস্ব প্রতিবেদক
অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের পাঁচটি নদ-নদী এখন ফুঁসছে। বিপৎসীমা অতিক্রম না করলেও প্রতিটি নদ-নদীই পানিতে ভরপুর। প্রতিনিয়ত পানি বাড়ছে। ফলে বন্যার আশঙ্কায় রয়েছেন সিলেটবাসী।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা, কুশিয়ারা, লোভা, ধলাই এবং সারি নদীর পানি আগের দিনের চেয়ে শনিবার বেড়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তাও বাড়ছে।
পাউবো জানিয়েছে, সুরমা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট পয়েন্টে ছিল ১২.৩৬ সেন্টিমিটার। শনিবার সকাল ৯টায় পানি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬ সেন্টিমিটার। বিপৎসীমা থেকে মাত্র ০.৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
সুরমা নদীর পানি বেড়েছে সিলেট পয়েন্টেও। শুক্রবার সন্ধ্যায় যেখানে পানি ছিল ৯.৭৮ সেন্টিমিটার, শনিবার সেখানে ৯.৯৫ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়।
কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে শুক্রবারের চেয়ে বেড়েছে ০.৮ সেন্টিমিটার। শুক্রবার পানি ছিল ১৩.৩১ সেন্টিমিটার, শনিবার দাঁড়িয়েছে ১৩.৩৯ সেন্টিমিটার।
শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টায় ছিল ১০.৯৭ সেন্টিমিটার। শনিবার সকাল ৯টায় পানি ১১.০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে।
কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি শুক্রবারের চেয়ে বেড়েছে ০.৭৪ সেন্টিমিটার। লোভাছড়া পয়েন্টে এ নদীর পানি শুক্রবার সন্ধ্যায় ছিল ১৩.৪৯ সেন্টিমিটার। শনিবার সকালে পানি ১৪.২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে শুক্রবার ছিল ১১.৭০ সেন্টিমিটার। শনিবার ০.২৬ সেন্টিমিটার বেড়ে হয়েছে ১১.৯৬ সেন্টিমিটার।
এদিকে ধলাই নদীর পানি ইসলামপুর পয়েন্টে শুক্রবার ১০.৩১ সেন্টিমিটার ছিল, শনিবার বেড়ে ১০.৯৮ সেন্টিমিটার হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চলে বন্যা হতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ