editor
প্রকাশিত: 5:05 PM, August 15, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযত মর্যাদায় পালন করা হয়।
শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দিনটি উদযাপনে সিলেট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয় যৌথ উদ্যোগে ১৫ আগষ্ট নগরীর আখালিয়াস্থ জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে কর্মসূচী সমূহের মধ্যে ছিল- রাতে খতমে কোরআন, বাদ ফজর মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ পরিধান করা, সিলেট জেলা প্রশাসনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
এছাড়াও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খান। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. জসীম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক। মিলাদ মাহফিল পরিচালনায় ছিলেন মসজিদের ইমাম আব্দুস সালাম। সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী। ব্যাটালিয়ান আনসার ক্যাম্প সংস্থায় নিয়োজিত সাধারণ আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি আলোচনা সভায় তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আনসার সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক দিবসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃতি, সঙ্গীত পরিবেশন ও দিনব্যাপী জাতির জনকের প্রামান্য চিত্র প্রদর্শনী দেখানো সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি অতিবাহিত হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১