editor
প্রকাশিত: 5:53 PM, August 15, 2021
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের অনুধাবন করতে হবে, রপ্ত করতে হবে এবং তার আদর্শ অনুসারে কাজ করতে হবে। কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। জনগণের প্রতি জাতির পিতার যে ভালাবাসা, সম্মানবোধ ও মমত্ববোধ ছিল তা সকলের জন্য অনুকরণীয়। বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ ও দেশপ্রেম হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল সার্থক হবে।
তিনি রোববার (১৫ই আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সিলেট মহানগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আখতার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সমাজসেবী শিক্ষানুরাগী মো. বেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদ আব্দুর রহমান জামিল, সদস্য জামাল আহমদ চৌধুরী, ফেরদৌস চৌধুরী রুহেল, প্রবাসী কমিউনিটি নেতা ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সমাজসেবী শিক্ষানুরাগী হাবিবুর রহমান লিটন, বিশিষ্ট মানবাধিকার কর্মী মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছসেবক লীগের সহ সভাপতি বরুণ বৈদ্য, সিলেট মহানগর যুবলীগ নেতা জিয়াউর রহমান লিমন, আজিজুল হাকিম রাজু, মো. সুহেল আহমদ, রাজন আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১