editor
প্রকাশিত: 7:08 PM, August 15, 2021
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গরীব অসহায় ও বিভিন্নস্তরের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, পেয়াজ বিতরণ করা হয়। রোববার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় নগরীর দর্শনদৈউড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায়, ছিন্নমূল, নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ সহ সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়াও সিলেটে মহামারি করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকে সিলেট মহানগর যুবলীগ মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছে, তাদের এই মানবিক কার্যক্রমকে আমি মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামীতেও তাদের এই মানবিক কার্যক্রম চালু থাকবে বলে আমি বিশ্বাস করি।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু জনগনের সেবা করে গেছেন। ১৫ আগস্টের বিয়োগান্তুক ঘটনার প্রতি আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, বাঙ্গালী জাতির কল্যাণে ও তাদের অধিকার নিশ্চিত কল্পে বঙ্গবন্ধু আমৃত্যু নিরলস পরিশ্রম করে গেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ারলক্ষ্যে ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে যার যার অবস্থানে থেকে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাবে।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বিশ্বব্যাপী আমরা একটি কঠিন দুঃসময় পার করছি। করোনা মহামারীর এই সময়ে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে দেশের মানুষের জীবন বাঁচাতে ও জীবন সাজাতে কাজ করছেন। আমাদের সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করা প্রয়োজন। সরকারের পাশাপাশি সমাজের বিবেকবান ও বিত্তবানদের দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১