editor
প্রকাশিত: 7:41 PM, August 15, 2021
কানাইঘাট প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদ্বয়ের সাথে সাথে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা অর্ধনিমিত রাখার পাশাপাশি সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবন্দ। ক্লাবের সহ-সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিল এবং পুষ্পস্তবকের সময় উপস্থিত ছিলেন ক্লাবের, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মোমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক জয়নাল আজাদ প্রমুখ। শোক দিবসের আলোচনা সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্থপতি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সম্মানের উর্ধ্বে রাখতে হবে। ১৫ আগস্টের নির্মম হত্যাজজ্ঞের শিকার বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ