editor
প্রকাশিত: 2:34 PM, August 16, 2021
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ইনামুল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) আর নেই। আজ সোমবার (১৬ আগস্ট ২০২১) ভোর সাড়ে ৫টায় তিনি নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। তিনি ১৫ দিনেরও বেশি লাইফ সাপোর্টে ছিলেন।
ইনাম চৌধুরী ১৯৫৪ সালের ১২ জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মইনুল ইসলাম চৌধুরী। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে এইচএসসি এবং ১৯৭৪ খ্রিষ্টাব্দে থেকে বিএ পাশ করেন। সেই বছর অধ্যাপক আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেবার পর নকল প্রতিরোধে পরীক্ষায় খুব কড়াকড়ি আরোপ করায় স্নাতক পর্যায়ে পাশের হার ছিল শতকরা ৩ জন। সেই বছর সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় একজন বা দুজন পাশ করেছিলেন এবং এর মধ্যে ইনাম চৌধুরী ছিলেন তাদের অন্যতম। তিনি ইংরেজি ভাষা ও ব্যাকরণে খুবই দক্ষ ছিলেন। সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং সবশেষে ওসমান আইডিয়েল স্কুলের প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেন।
ইনাম চৌধুরী ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেটের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখতেন এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরে নিয়মিত অংশগ্রহণ করে আলোচনায় অর্ংশ নিতেন। তার একমাত্র কন্যা ডা.নাতিয়া রাহনুমা এফসিপিএস। তিন ভাই, এক বোনের মধ্যে সবার বড়ো ইনাম চৌধুরীর ছোটভাই সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
ইনাম চৌধুরীর নামাজে জানাজা আজ ১৬ আগস্ট বাদ জোহর দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মসজিদ সংলগ্ন দাফন করা হবে।
উল্লেখ্য ২০২০ সালের ১৬ আগস্ট বাদ এশা ইনাম চৌধুরীর স্ত্রীর নামাজে জানাজা দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে মসজিদ সংলগ্ন দাফন করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ