editor
প্রকাশিত: 5:41 PM, August 16, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সহায়তার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। হাসপাতলের পক্ষে সিলিন্ডারগুলো গ্রহণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, করোনা মহামারী মোকাবেলাই এখন জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার নেতৃত্ব দিচ্ছেন সারা বিশ্বের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা। মৃত্যুভয়কে তুচ্ছ করে, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন, সবাইকে সচেতন হওয়া এবং সংকটে সামর্থ্য অনুযায়ী সহায়তায় এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে অচিরেই এ মহামারি থেকে আমরা মুক্তি পাব ইনশাল্লাহ।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাথে আমার সম্পর্ক। আমি এই কলেজের ছাত্র ছিলাম, পরবর্তীতে এই কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। তাই এই কলেজ এবং হাসপাতালের চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে আমার একটি মধুর সম্পর্ক হয়ে গেছে। চলমান এই করোনাকালীন সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংশ্লিষ্টরা তাদের নিজের জীবন বাজি রেখে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসা স্বরূপ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই সিলিন্ডারগুলো দিয়েছি।
সিলিন্ডার প্রদান করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিলিন্ডার হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জানে আলম, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. আদনান চৌধুরী প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১