editor
প্রকাশিত: 7:42 PM, August 16, 2021

জগন্নাথপুরে বিষপানে মহিলার মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের সাথে অভিমান করে পারভেজ মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত যুবক ওই গ্রামের সমছু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় পারভেজ মিয়া বাহির থেকে ঘরে ফিরে আসে। পরে তাঁর ছোটকে ভাত দেওয়ার কথা বললে, বোনটি বলে ভাত রান্না হচ্ছে একটু পরে দিচ্ছি। সাথে সাথে পারভেজ মিয়া তাঁর নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। ভাত রান্না শেষে ছোট বোন তাঁকে ডাক দিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায়, সে ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত পারভেজ মিয়ার বাবা সমছু মিয়া বলেন, আমার ছেলের মানসিক কিছু সমস্যা ছিল। সে প্রায় সময় পরিবারের লোকজনের সাথে উগ্র মেজাজে কথা বলত।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বলেন, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের দাবী তাঁর মানসিক সমস্যা রয়েছে। আর ভাত চেয়ে না পাওয়ায় আত্মহত্যা করেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ