editor

প্রকাশিত: 5:13 PM, September 29, 2020

সিলেটে ছাত্রাবাসে তরুণী ধর্ষণ : যেভাবে গ্রেপ্তার হলেন আসামি তারেক

সিলেটে ছাত্রাবাসে তরুণী ধর্ষণ : যেভাবে গ্রেপ্তার হলেন আসামি তারেক

সুনামগঞ্জ প্রতিনিধি

মুখভর্তি লম্বা দাড়ি ছিল। ছিল মাথায় চুল। কিন্তু নিজেকে আড়াল করতে চুল-দাড়ি কেটে ফেলেন তারেকুল ইসলাম ওরফে তারেক (২৮)। আশ্রয় নেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দুর্গম হাওর এলাকার একটি গ্রামে। ওই গ্রামে তাঁর এক দূরসম্পর্কের আত্মীয় আছেন। ওই ব্যক্তির ঘর থেকেই মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাবের হাতে ধরা পড়েন তিনি।
তারেকুল ইসলাম সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। আসামির তালিকায় তাঁর নাম ২ নম্বরে রয়েছে। তাঁর বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদপুর গ্রামে। র‌্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) সদস্যরা মঙ্গলবার দিনভর দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে জগদল ইউনিয়নের বড়মা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

র‌্যাবের সুনামগঞ্জ কোম্পানির কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ রাসেল জানান, তারেকুল ওই ঘরে একটি খাটের ওপর বসা ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দাড়ি ও চুল কেটে ফেলেন।

র‌্যাবের সুনামগঞ্জ কোম্পানির এক কর্মকর্তা জানান, সোমবার রাতে তাঁদের কাছে তথ্য আসে তারেকুল দিরাই উপজেলায় আছেন। এরপর র‌্যাবের তিনটি দল অভিযানে নামে। প্রথমে প্রযুক্তির মাধ্যমে তারেকুলের পরিবারের একাধিক সদস্যদের কথোপকথনের সূত্র ধরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব।

জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিবলি আহমেদ জানান, গ্রেপ্তারের পর জানা গেছে তারেকুল দুই দিন ভাটিয়ারগাঁও গ্রামের একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। পরে মঙ্গলবার আশ্রয় নেন বড়মা গ্রামে আলী হোসেনের বাড়িতে। তাঁকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি ছোট এক টিনের ঘরের ভেতর খাটে বসে মুঠোফোন দেখছিলেন। র‌্যাব সদস্যরা ঘরে প্রবেশ করার পরই তিনি দুই হাত ওপরে তুলে দাঁড়িয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই তরুণীর স্বামী ছয়জনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে সিলেট মহানগরের শাহপরান থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গত রোববার সকালে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একে একে মামলার এজাহারভুক্ত অন্য চার আসামি পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। সর্বশেষ গ্রেপ্তার হলেন তারেকুল ইসলাম। এজাহারভুক্ত আসামি ছাড়াও সন্দেহভাজন আরও দুজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত সব আসামি ছাত্রলীগের কর্মী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ