editor
প্রকাশিত: 5:13 PM, August 18, 2021
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি নির্বাচন গত মঙ্গলবার (১০ আগস্ট) খিলক্ষেত নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়বারের মতো বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সিলেট বিভাগের বোর্ড সদস্য নির্বাচিত হন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মো: ইমদাদুল হক।
ডা. মো: ইমদাদুল হক সিলেটের ওসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক আব্দুল আলী মাস্টারের কনিষ্ঠ ছেলে।
ইতিপূর্বে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে টানা দুইবার সুনামের সাথে চিকিৎসক প্রতিনিধি হিসেবে দায়িত্বে পালন করে আসছেন তিনি। বর্তমানে এ নির্বাচনে তিনি শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
চিকিৎসকের পাশাপাশি তিনি রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটান এর ২০১৮-২০১৯ সালের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছিলেন। বতর্মানে তিনি রোটারী ডিস্ট্রিক- ৩২৮২ এর এসিটেন্ট গভর্নরের দায়িত্বের মাধ্যমে অসহায় মানুষের জন্য আর্তমানবতার সেবায় কাজ করছেন। এছাড়াও তিনি দেশি-বিদেশী আন্তর্জাতিক হোমিও সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত থেকে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তার এ সাফল্যে জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠন, চিকিৎসার সাথে সম্পৃক্ত সংগঠনগুলো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ