editor

প্রকাশিত: 6:33 PM, August 18, 2021

করোনাকালে যুবলীগ যখন মানুষের পাশে, জামায়াত-বিএনপি তখন ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত: নিখিল

করোনাকালে যুবলীগ যখন মানুষের পাশে, জামায়াত-বিএনপি তখন ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত: নিখিল

নিজস্ব প্রতিবেদক
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে নগরীতে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেলা, পিয়াজ, আলু, লবন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ আগষ্ট) নগরীর রেজিষ্টারী মাঠে সিলেট মহানগর যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাঈনুল হোসেন খান নিখিল।

এসময় তিনি বলেন, করোনার দুঃসময়ে যুবলীগ যখন জীবনের ঝুকি নিয়ে মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছে, জামায়াত-বিএনপি তখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, যারা দেশ ও জনগনের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় না, তাদের কাছে দেশপ্রেম মানায় না। তিনি বলেন জামাত বিএনপির লক্ষ্যই হচ্ছে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা তারা কখনই বাংলাদেশের উন্নয়ন চায় না, জামাত বিএনপির উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে নিখিল বলেন, জামাত বিএনপির সকল ষড়যন্ত্র মিথ্যাচার মোকাবেলায় সারা বাংলাদেশে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তিনি বলেন করোনার শুরু থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছে তাদের এই মানবিক কার্যক্রমের জন্য আমি আমার পক্ষ থেকে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নৌকা প্রতিকে বিপুল ভোটে জয়ী করতে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এড. মামুনুর রশিদ ও মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ ও ড. মো. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিক, উপ-সংষ্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মো. জাফর ইকবাল, সহ সম্পাদক আব্দুর রহমান জীবন, আরিফুল ইসলাম, কাযনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. গোলাম কিবরিয়া, নুর হোসেন সৈকত, মোবাশ্বের হোসেন স্বরাজ, নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, কেন্দ্রীয় সদস্য শাকিল আহদ তানভীর, মোজাম্মেল মিশু, জহিরুল ইসলাম শিশির, এড. চৌধুরী হাসান মো. আব্দুল্লাহ রাজন, আব্দুল হাকিম তানভীর, ওলিউল্লাহ সৌরভ, কামরুল ইসলাম সজীব প্রমুখ। এসময় সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ