editor
প্রকাশিত: 6:29 PM, August 18, 2021

ভূসম্পত্তি নিয়ে খালা ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
আমেরিকা প্রবাসী খালা ও খালাতো ভাইয়ের বিরেুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ তথ্য দিয়ে আত্মীয়-স্বজনদের নিকট হেয় প্রতিপন্ন ও অপপ্রচারের অভিযোগ নগরীর হাওলদারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মদিনা মার্কেটস্থ সিটি মডেল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন। বুধবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে রাজন বলেন, হাওলাদারপাড়ার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী আমার খালা শেখার বেগম এবং তাঁর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আজিজুল মালিক চৌধুরী লিটন কিছুদিন আগে দেশে আসেন। দেশে আসার পর থেকেই তারা আমার আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট আমার ও আমার পরিবারের নামে অপবাদ এবং অপপ্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী তুলে ধরে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এছাড়াও কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিও সাক্ষাৎকার দিয়ে এ মিথ্যা গল্পটি আমার পরিচিত মহলে প্রচার করছেন। এমন ঘঠনায় সামাজিকভাবে মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে এবং চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে জানান রাজন। এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে তার খালা ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেন।
তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে আমার খালা শেখার বেগম উল্লেখ করেছেন যে, তাঁর মায়ের সূত্রে পাওয়া ৭ শতক ও ছেলেসন্তানহীন মৃত ভাইয়ের সূত্রে পাওয়া ৬ শতক জায়গা থেকে তাঁকে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যে। প্রকৃত ঘটনা হচ্ছে- আমার ওই খালা প্রবাসে থাকা অবস্থায় বাকি মামা-খালাদের মধ্যে জায়গা ভাগ-বাটোয়ারা করার প্রয়োজন পড়লে তাঁকে প্রবাস থেকে দেশে এসে বাটোয়ারা দলিলপত্র করতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি তাঁর ব্যক্তিগত অসুবিধার কারণে ওই সময় দেশে আসতে পারেননি। তাই আইনি জটিলতার কারণে বাধ্য হয়ে তাঁর সম্মতিতেই বাকি মামা-খালারা তাঁর নাম বাদ দিয়ে উত্তরাধিকারী সনদপত্র তৈরি করেন এবং একটি বাটোয়ারানামা দলিল তৈরি করেন। যেখানে তাঁর প্রাপ্য জমির অংশের উল্লেখ রয়েছে। ওই জমি বর্তমানে শেখার বেগমের মৃত ভাইয়ের মেয়ে সুমাইয়া ইয়াসমিন সুমুর তত্ত্বাবধানে আছে। বিষয়টি সম্পূর্ণ আমার মামা-খালাদের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে আমার ন্যুনতম কোনো সংশ্লিষ্টতা নেই। তবু আমার খালা শেখার বেগম ও তাঁর ছেলে আজিজুল মালিক চৌধুরী লিটন দেশে এসে তাদের প্রাপ্য জমির খোঁজ না করেই আমাকে এ বিষয়ে জড়িয়েছেন এবং আমার নামে অবিরাম মিথ্যা গল্প বলে বেড়াচ্ছেন।
তিনি বলেন, আমার খালা শেখার বেগম ও তাঁর ছেলে আজিজুল মালিক লিটন মূলত আমার সামাজিক অবস্থান দেখে প্রতিহিংসাপরায়ণ হয়ে এসব করছেন। তাদের কাছে আমার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ নেই বলেই তারা আদালতে শুধু বাটোয়ারানামা দলিল বাতিলের মামলা করেছেন, যে মামলায় আমার নাম নেই এবং থাকার কথাও নয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা সমাধান করে দিতে চাইলে আমার খালা শেখার বেগম ‘বিষয়টি পরে জানাবেন’ বলে এড়িয়ে যান। এতে স্পষ্ট আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন এবং ক্ষতিগ্রস্ত করাই তাদের মূল লক্ষ্য। তাদের এমন কর্মকাণ্ডে আমার ও আমার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেছি। এ সময় তিনি বলেন, তারা শীঘ্রই প্রবাসে চলে যাবেন বলে শুনা যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করবো- বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যেন দেশ ত্যাগ না করেন। তিনি বলেন, তারা প্রবাসী, অনেক টাকা পয়সার মালিক ও প্রভাবশালী। তাদের বিপরীতে আমি এক নিরীহ ও সৎ ব্যবসায়ী এবং শিক্ষক। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান আব্দুর রাজ্জাক রাজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল করিম পাখী মিয়া, সেলিম আহমদ, শাহজাহান মিয়া, লেইছ মিয়া, আব্দুল কাদির, অশোক ঘোষ, নূর উদ্দিন, শাহজাহান শেখ, হাফেজ আহমদ, বাবুল মিয়া প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ