editor
প্রকাশিত: 7:20 PM, August 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার কিছু লোক যোগাযোগের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বালাগঞ্জের দেওয়ান বাজার, পশ্চিম, গৌরীপুর এবং পৈলনপুর ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে আছেন। সিলেট সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বড়ভাগা নদীর উপর একটি সেতু নির্মাণ এই এলাকার মানুষের প্রাণের দাবী। তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচনে নির্বাচিত হই কিংবা না হই এই অঞ্চলের মানুষের দাবী পূরণ করবো ইনশাআল্লাহ। নদী ভাঙ্গনের কবল থেকে বালাগঞ্জ উপজেলা সদর সহ মানুষের বসতবাড়ি রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবো। শফি চৌধুরী বলেন, বঙ্গবীর এম.এ.জি ওসমানী, বীর প্রতীক এনামুল হক এবং মরহুম আল্লামা নূর উদ্দিন গহরপুরীর স্মৃতি বিজড়িত বালাগঞ্জবাসী কখনো অবহেলিত থাকতে পারে না। আসন্ন উপ-নির্বাচনে মোটর গাড়ি (কার) মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে বালাগঞ্জ আর অবহেলিত থাকবে না।
শফি আহমদ চৌধুরী আজ বুধবার (১৮ আগস্ট) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধ সহ যুব সমাজের নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১