editor
প্রকাশিত: 11:24 PM, August 18, 2021

জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে ৩ যাত্রী নিহত
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার বারহাল পূর্ব বটরতল সংলগ্ন নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরের মৃত মতিন মিয়ার ছেলে সামেল মিয়া (৩০), একই উপজেলার দৌলতপুরের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (২৫) এবং স্থানীয় ছয়ঘরি গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ থানাধীন বারহাল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, মাইক্রোসে সাতজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় জনতা হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ