editor
প্রকাশিত: 4:16 PM, August 20, 2021
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জকিগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রেসক্লাবগুলোর সঙ্গে জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
উপজেলা পর্যায়ের এই তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠনে থেকে প্রথমবারের মতো এই সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়ায় সিলেটে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তারা আশা প্রকাশ করেন, এই সম্পর্কের ফলে জেলা-উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা যেমনি পরস্পরের আরো কাছাকাছি আসবেন, তেমনি যৌথ প্রচেষ্টায় সিলেটের সাংবাদিকতার নন্দিত ধারা আরো বেগবান হবে।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ