editor
প্রকাশিত: 3:24 PM, August 21, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন কার্যক্রম চলছে সিলেটে। তবে ভ্যাকসিন প্রদানে কেন্দ্র সংখ্যা পর্যাপ্ত নয়। মাত্র তিনটি কেন্দ্র আছে, যেগুলোতে প্রতিনিয়ত ভিড় লেগেই আছে। ফলে উপেক্ষিত থেকে যাচ্ছে স্বাস্থ্যবিধি।
বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট মহানগরীতে করোনার ভ্যাকসিন প্রদান কেন্দ্র আরও ৭টি বাড়াতে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দিয়েছে সিটি করপোরেশন (সিসিক)।
সিসিক সূত্র জানিয়েছে, সিলেটে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইন্স হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার পর নগর ভবনে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ প্রদান।
এসব কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্যাকসিন নিতে ভিড় করছেন। টিকাকেন্দ্রগুলোতে থাকছে না স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। এতে সংক্রমণ ছড়ানোর শঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রহীতাদের।
এসব বিবেচনায় গেল জুলাইয়ের শেষ সপ্তাহে নগরীতে ১০টি ভ্যাকসিনেশন কেন্দ্র বাড়াতে চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেয় সিসিক। কিন্তু এগুলোর অনুমোদন মেলেনি।
এখন ফের ৭টি কেন্দ্র বাড়াতে চেয়ে চিঠি পাঠিয়েছে সিসিক। প্রস্তাবিত টিকাদানকেন্দ্রগুলো হচ্ছে- মাতৃমঙ্গল হাসপাতাল, ধোপাদিঘীর উত্তরপাড় বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র, বাগবাড়ি নগর স্বাস্থ্যকেন্দ্র, আখালিয়া বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্যকেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর স্বাস্থ্যকেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্যকেন্দ্র।
জানতে চাইলে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন সিলেটভিউকে বলেন, ‘আমরা গত বুধবার চিঠি দিয়েছি। ৭টি কেন্দ্র বাড়াতে চাইছি। এখন এগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
তিনি বলেন, ‘কেন্দ্র কম হওয়ায় মানুষের চাপ বেশি। এতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। নতুন কেন্দ্রগুলো অনুমোদন পেলে সুবিধা হবে। চাপও কমবে।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/রুজি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১