editor
প্রকাশিত: 4:14 PM, August 21, 2021
সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা, ৪নং খাদিম পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব আফরোজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বিএনপি নেতা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আফরোজ মিয়া একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। তিনি বলেন, আফরোজ মিয়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। সদর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারিয়েছে। আফরোজ মিয়ার মৃত্যুতে তার এলাকাবাসীর ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য, আফরোজ মিয়া শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের সময় শেষ নিশ^াস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ জোহর ইসলাম পুর ফালগুনী জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ