editor

প্রকাশিত: 7:58 PM, August 21, 2021

দ্বিতীয় মেয়াদে শাবি ভিসি পদে ফরিদ উদ্দিনের যোগদান, হুমায়ুন রশীদকে স্মরণ

দ্বিতীয় মেয়াদে শাবি ভিসি পদে ফরিদ উদ্দিনের যোগদান, হুমায়ুন রশীদকে স্মরণ

দ্বিতীয় মেয়াদে শাবি ভিসি পদে ফরিদ উদ্দিনের যোগদান

6

শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)র ভিসি পদে পুনরায় দ্বিতীয় মেয়াদে যোগদান করলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নিজ কর্মস্থলে যোগদানকালে তিনি স্মরণ করলেন সাবেক কুটনীতিক ও বাংদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর কথা।

এসময় তিনি বলেন, বাঙ্গালি জাতির ক্রান্তিকালে হুমায়ুন রশীদ চৌধুরীর ভুমিকা ছিলো প্রশংসনীয় ও দায়িত্বশীল।

শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় শাবিপ্রবিতে ভিসি’র দফতরে আনুষ্ঠানিক ভাবে টানা দ্বিতীয় মেয়াদে ১১ তম ভিসি হিসেবে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্টানে এ মন্তব্য করেন তিনি।

১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার কথা উল্লেখ করে ভিসি বলেন, এসময় বিদেশের মাটিতে থাকা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনাকে বাঁচিয়ে ও নিরাপদ রাখতে হুমায়ুন রশীদ চৌধুরী যে চ্যালেঞ্জিং ভূমিকা গ্রহন করেছিলেন তাহা ছিল সত্যি প্রশংসনীয় ও দায়িত্বশীল।

এছাড়াও মহান মুক্তিযুদ্ধসহ সিলেটে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টায় হুমায়ুন রশীদ চৌধুরীর অবদানকে স্মরণ করে ভিসি বলেন, এসকল ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি বরাবরে প্রেরিত যোগদানপত্রে সহি করার মাধ্যমে নতুন মেয়াদে ভিসি কার্যক্রম শুরু করেন।

এসময় নিজ দফতরে শাবিপ্রবির বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা শিক্ষক নেতৃবৃন্দসহ সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশলও বিনিময় করেন।

এসময় তিনি তাঁর বক্তব্যে শাবিপ্রবিকে এগিয়ে নিতে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন তাঁর বিভিন্ন উন্নয়ন ও কর্ম পরিকল্পনার কথাও তুলে ধরেন। এসময় তিনি তাঁর দায়িত্ব পালনকালে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীসভার সাবেক ও বর্তমান সদস্যগন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিচনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় তিনি দায়িত্ব পালনে অতিতের মতো আগামিতে ও সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরে তিনি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ইতিহাসের বর্ববরতম গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে স্হাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্ল্যেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ের ১০ তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রথম মেয়াদের চার বছর শেষ হওয়ার দেড় মাস আগেই গত ৩০ জুন টানা দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে শাবিপ্রবির দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে পুনরায় নিয়োগ দেন।

3

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

1

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

3

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

3

ডিএসএস/২১/আগস্ট/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

5 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

6 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
5