editor
প্রকাশিত: 2:13 PM, August 22, 2021
নিজস্ব প্রতিবেদক
‘প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই স্লোগান সামনে রেখে সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমান বন্দর সহ দেশের ২টি আন্তর্জাতিক বিমান বন্দরে র্যাপিড পিসিআর টেস্ট স্থাপনে প্রবাসীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে আটকেপড়া সংযুক্ত আরব আমিরাতের সিলেট বিভাগীয় প্রবাসীদের পক্ষ থেকে ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের সিলেটের প্রবাসী গ্রুপের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর স্থানীয় কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মস্তফা আহমদের সভাপতিত্বে ও জগলু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিঠু আহমেদ, আনোয়ারুল ইসলাম, আবু সুফিয়ান, ফখরুল ইসলাম, তারেক আহমদ, লায়েক আহমদ, কাওছার আহমদ, রেজওয়ান আহমদ, লিটন আহমদ, রাসেল আহমদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জয়নাল আহমদ, বেলাল আহমদ, মুতাহির আহমদ, রেজওয়ান আহমদ, কয়েস আহমদ, আমির উদ্দিন, আব্দুল বাছিত, ফয়েজ আহমদ, ফয়রাস মিয়া সহ বিপুল সংখ্যক আটকে পড়া প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুবাই সরকার ইতিমধ্যে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার ৪টি দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকায় আটকে পড়া প্রবাসীদের সেই দেশে প্রবেশ করার অনুমতি দিয়েছে। তবে শর্ত রেখে করোনা টেস্ট করার পরে বিমানে উঠার তিন থেকে চার ঘন্টা আগে র্যাপিড পিসিআর টেস্ট করতে হবে। দুবাই সরকারের সেই নির্দেশনা মতে এশিয়ার ৪টি দেশ তাদের সব কয়টা এয়ারপোর্টে র্যাপিড পিসিআর টেস্ট এর ল্যাব স্থাপন করতে সক্ষ হয়েছে। এবং প্রবাসীরা দুবাইতে প্রবেশ করতে পারছে। বক্তারা আরো বলেন, আমরা সিলেট বিভাগীয় আরব আমিরাতে বিপদগ্রস্থ আটকে পড়া প্রবাসীদের মূল দাবী দুবাইয়ের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু, কুটনৈতিক তৎপরতা বাড়ানো এবং সিলেট ওসমানাী আন্তর্জাতিক বিমান বন্দর সহ বাকী দুইটি বিমান বন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করে আটকে পড়া প্রবাসীদের দুবাই প্রবেশ করার জন্য বাস্তবমূখী সিদ্ধান্ত গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আটকে পড়া সকল প্রবাসীদের মা হিসেবে সন্তানদের দুবাইতে প্রবেশের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১