editor
প্রকাশিত: 4:28 PM, August 22, 2021

গোলাপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: মামলা দায়ের
গোলাপগঞ্জ প্রতিনিধি ::
যৌতুকের জন্য দুই ছেলে সন্তানসহ ঘর থেকে বের করে দেয়ায় পাষন্ড স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী বেদনা বেগম। গত ১৯ জুলাই তিনি গোলাপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ২০/২২৭। মামলার আসামীরা হলেন, আখলিছ উদ্দিন তার ভাই চান মিয়া, চান মিয়ার ছেলে শাহীন আহমদ, চান মিয়ার স্ত্রী আফসারা বেগম।
মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আখলিছ উদ্দিন (৫৫) দীর্ঘদিন প্রবাসে থেকে ছেলে সন্তানের খোজ খবর না নিয়ে দেশে এসে নতুন বিবাহ করার জন্য দুই শিশু সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এবং স্ত্রী বেদনা বেগম বাড়ি থেকে বের হতে না চাইলে আখলিছ উদ্দিন তার ভাই চান মিয়া, চান মিয়ার ছেলে শাহীন আহমদ, চান মিয়ার স্ত্রী আফসারা বেগম ১৪/০৮/২০২১ইং বেদনা বেগমকে ব্যাপক মারপিট করে মারাত্মক আহত করেন। বেদনা বেগম আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওআইসিতে তিন দিন চিকিৎসা শেষে গোলাপগঞ্জ থানায় আখলিছ উদ্দিন সহ ৪ জনকে আসামী করে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর আকলিছ উদ্দিন মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এবং মামলা উঠিয়ে নেওয়ার জন্য অসহায় বেদনা বেগমের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছেন। অবশেষে সিলেটের পুলিশ সুপার বরাবর আজ ১৯/০৮/২০২১ইং তারিখে তিনি একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আখলিছ উদ্দিনের দুইটি সন্তান রয়েছে। মো. ইয়াছিন বেগম (১১), রুহান (৬)। আখলিছ উদ্দিন কুয়েতে যাওয়ার জন্য তার পিতার কাছ থেকে দুই লক্ষ টাকা নেন। কুয়েত থাকা অবস্থায় ঘর নির্মাণের জন্য আরো পাঁচ লক্ষ টাকা দাবি করলে বিষয়টি আমার পিতা জানার পর তিনি ষ্ট্রোক করে মারা যান। তাতে ক্লান্ত না হয়ে তার ভাইদের মাধ্যমে এবং মোবাইল ফোনে সে দেশে আসলে দিতে হবে, তার ভাইয়েরা টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি ও মারধর করলে গত ৫/১০/২০২০ইং তারিখে আমি গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগপত্র দাখিল করি। কিন্তু তাদের অর্থবিত্তের কারনে তিনি থানা থেকে কোন সহযোগিতা পাননি। অবশেষে কুরবানী ঈদের আমার স্বামী দেশে এসে ১৪/০৮/২০২১ইং আমাকে যৌতুকের ৫ লক্ষ টাকার জন্য মারধর করেন। এ ঘটনায় বেদনা বেগম উক্ত মামলা দায়ের করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ