editor
প্রকাশিত: 6:34 PM, August 22, 2021

লেখক গবেষক মোশতাক চৌধুরীর চাচার দাফন সম্পন্ন: বিভিন্ন সংগঠনের শোক
কানাইঘাট প্রতিনিধি ::
কানাইঘাটের ধনমাইরমাটি (ধনপুর) গ্রামের প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার আব্দুল হক চৌধুরীর ছোট ভাই এবং জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি, গ্রীণপ্ল্যান সিলেট ও হাজী আব্দুল হক চৌধুরী-মোস্তফা খাতুন ট্রাস্টের চেয়ারম্যান, ন্যাচারাল সিলেট টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক, ওয়ান ব্যাংক এর ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার, ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট সাহিত্য সম্পাদক, বিশিষ্ট লেখক, গবেষক, ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরীর ছোট চাচা, কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মজিদ চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল মজিদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অনুপ্রাণন (ঐতিহ্য সন্ধানী কাগজ), জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদ, গ্রীণপ্ল্যান সিলেট, হাজী আব্দুল হক চৌধুরী-মোস্তফা খাতুন ট্রাস্ট এবং ন্যাচারাল সিলেট টুয়েন্টি ফোর ডটকম এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গতকাল (২১ আগস্ট) শনিবার রাত সোয়া নয়টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রোববার (২২ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় বর্তমান স্থায়ী আবাস শাহপরাণ, বাহুবল জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার প্রথম জামাত এবং দুপুর ২ ঘটিকার সময় মরহুমের গ্রামের বাড়ি কানাইঘাট ৩ নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের ধনমাইরমাটি জামে মসজিদ এর সামনে দ্বিতীয় জামাত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে, সহধর্মিণী, বড় ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ