editor
প্রকাশিত: 9:16 PM, August 22, 2021

আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটে টিকার প্রথম ডোজ
নিজস্ব প্রতিবেদক
আট দিন বন্ধ থাকার পর সিলেট মহানগরীতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান। তবে আগামীকাল থেকে সিটির নাগরিকরা পাবেন চীনের তৈরি সিনোফার্মের টিকা। বিগত কয়েকদিন সিটি এলাকায় দেওয়া হয়েছিল আমেরিকার তৈরি মডার্নার টিকা।
জানা গেছে, গেল ১৪ আগস্ট থেকে টিকা সংকটের কারণে সিলেট সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে বন্ধ করা হয়েছিল টিকার প্রথম ডোজ কার্যক্রম। শুধু মাত্র মেডিকেল ছাত্রদের দেওয়া হচ্ছিলো সিনোফার্মের প্রথম ডোজের টিকা।গতকাল শনিবার সিলেটে ৫০ হাজার সিনোফার্মের টিকা আসায় আগামীকাল সোমবার থেকে সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে পুনরায় চালু হচ্ছে প্রথম ডোজের টিকা।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেটভিউকে বলেন, গতকাল সিলেটে ৫০ হাজার ডোজ সিনোফার্মের টিকা এসেছে। তবে ৪০ হাজার ডোজ বিভিন্ন উপজেলার জন্য ও ১০ হাজার ডোজ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের জন্য।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আগামীকাল সোমবার থেকে নগরীর ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে পুনরায় প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সোমবার মোট ১৮০০ জনকে দেওয়া হবে টিকা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ