editor
প্রকাশিত: 9:39 PM, August 22, 2021

আমি জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি: শফি এ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আমি জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজন নিজের স্বদিচ্ছা ও জবাবদিহিতা। অনেকেই আছেন, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিতে আসেন। বসন্তের কোকিলের মতো মানুষের মন গলানোর চেষ্টা করেন। আমি এসব বিশ্বাস করি না। আমার কাজই প্রমাণ করবে এলাকার মানুষের উন্নয়নে আমি কি করেছি। আমার নিজ ইউনিয়ন দাউদপুরের ইন্নাত আলীপুর ও মির্জা নগর গ্রামবাসী যোগাযোগের ক্ষেত্রে চরমভাবে এখনও অবহেলিত। এই বিষয়টি আমাকে খুবই পীড়া দেয়। কিন্তু দক্ষিণ সুরমার অন্যান্য ইউনিয়নে অনেক উন্নয়ন কাজ করেছি। যাতে কেউ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলতে না পারে। দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের অনেক ইউনিয়নের পাড়াগাঁয়ে সরু রাস্তা ও কালভার্ট নির্মাণ করে দিয়েছি। শফি চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি একটি এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থার। এবার উপ-নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের মা-বোনেরা এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। আমার একটাই লক্ষ্য তাদের এই দুর্দশা লাঘবে কাজ করা। যাতে করে এই অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা ভোগ করতে পারে।
রোববার (২২ আগস্ট) দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইন্নাত আলীপুর ও মির্জা নগর গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১