editor
প্রকাশিত: 12:10 AM, August 23, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের শহরতলীর শাহপরান এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে হামলা ও মামলার ঘটনা অবশেষে আপোষরফায় শেষ হয়েছে।গত ১২ আগস্ট সন্ধ্যায় শাহপরান উপশহর আবাসিক এলাকার একটি বাসায় স্থানীয় পঞ্চায়েত মুরব্বিদের উপস্থিতিতে বিবাদমান দুটি পক্ষ আপোষরফায় ঘটনার নিষ্পত্তি করে।
উপস্থিত ছিলেন শাহপরান প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, পঞ্চায়েত মুরব্বি শামীম আহমদ, হেলাল আহমদ, শামীম আহমদ (চা-বাগান), শেখর রঞ্জন দাশ, মাসুক আহমদ এবং বিবাদমান দুটি পক্ষে সোহেল আহমদ ও জাবেল আহমদ। আপোষ সভায় সভাপতিত্ব করেন কালা মিয়া।
এর আগে গত ৩০ জুলাই শাহপরান এলাকার একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে বসেন শাহপরান উপশহর এলাকার পঞ্চায়েত সদস্যরা। বৈঠকে স্থানীয় বাসিন্দা সোহেল আহমদের সাথে জাবেল আহমদের কথাকাটির হয়। সোহেল আহমদ অভিযোগ করেন কথা কাটাকাটির এক পর্যায়ে জাবেল আহমদ ও তার সাথী সাজ্জাদের নেতৃত্বে কয়েকজন যুবক বৈঠকে হামলার করে। পঞ্চায়েত সদস্যদের সালিশ বৈঠকে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ হামলার ঘটনায় দুটি পক্ষ শাহপরান থানায় পাল্টা-পাল্টি দুটি অভিযোগ দাখিল করে। পরদিন জাতীয় একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
ঘটনার পর যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বিবাদমান দুটি পক্ষের মধ্যে আপোষরফা করতে সচেষ্ট হন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১