editor
প্রকাশিত: 3:10 PM, August 24, 2021

সিলেটের ছিনতাই কারী চক্রের ও কিশোর গ্যাং এর প্রধান হুতা র্যাবের হাতে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে কিশোর গ্যাং এর নেতা জুবায়ের খান গ্রেফতার হয়েছেন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের খানকে গ্রেফতার করে র্যাব-৯। জুবায়ের খান সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র্যাবের একটি দল। অভিযানকালে শাহপরাণ থানায় দায়েরকৃত ছিনতাই ও মারামারির মামলার প্রধান আসামি জুবায়ের খানকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার টিবি গেইট ইউনিট ছাত্রলীগের সোহেব ও আবির গ্রুপ এর সমর্থক ওবায়দুল হক শাহীকে হত্যা চেস্টা সহ তার সাথে থাকা মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই এর ঘটনায় শাহপরান থানায় জুবায়ের খানকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শাহী ঈদগাহ এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জুবায়েরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ