editor
প্রকাশিত: 6:52 PM, August 24, 2021

নিরপেক্ষ নির্বাচন দিয়ে ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনুন - আতিক
সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আল্লাহ সহায় থাকলে এবার সাধারণ মানুষের বিজয় আসবেই ইনশাআল্লাহ। কারণ লাঙ্গলের পক্ষে এবার সাধারণ জনগণ জেগে উঠেছে। তিন উপজেলাতেই গণজোয়ার উঠেছে। মানুষ লাঙ্গলে ভোট দিয়ে ভোট বিপ্লব দেখাতে চায়। আতিক নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনুন। সামনে অনেকগুলো নির্বাচন আসছে। উপ নির্বাচন সুষ্টু হলে সেসব নির্বাচনে মানুষ ভোট দিতে উৎসাহ পাবে। সোমবার রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসী আয়োজিত মতবিনিময় সভায় আতিক এসব কথা বলেন।
জাতীয় পার্টি নেতা আবুল মিয়ার সভাপতিত্বে এবং জিতু মিয়া ও আব্দুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব মইন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বদরুল ইসলাম, আং শহিদ, রাকা মিয়া, হাসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১