editor
প্রকাশিত: 7:14 PM, August 24, 2021

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, আগষ্ট মাস বেদনাবিধুর মাস এমাসে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হারিয়েছি তাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে প্যাকেট খাদ্য বিতরণ কালে তিনি একথা বলেন।
২৪ আগস্ট মঙ্গলবার দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে প্যাকেট খাদ্য বিতরণ করা হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবিরের পরিচালনায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, কবির চৌধুরী,আব্দুল করিম চৌধুরী (ঝুনু), মুফতি শামীম আহমদ, আলী মোস্তফা মিশকাতুর নুর, মুছাদ্দিকুন নবী, মুফতি আবেদ, এস এ সাদাত, আবিদ ফয়সল, শহীদুল হক রিংকু, আব্দুল সালাম, মাসুদ আহমদ, নজরুল ইসলাম, আবুল হুসেন প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শদরুল আলম চৌধুরী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১