editor
প্রকাশিত: 7:52 PM, August 24, 2021

হুসাইনি আদর্শ লালন করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে -মুহাম্মদ দুলাল আহমদ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেছেন, পৃথিবীতে সত্যের সাথে অসত্য, ন্যায়ের সাথে অন্যায়ের দ্বন্ধ সৃষ্টির আদিকাল থেকে বিরাজমান ছিলো। কিন্তু সময়ে সময়ে সত্য ও ন্যায়ের পক্ষ নিয়ে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য অসংখ্য মহান মানুষ নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে চরম ত্যাগ-তিতিক্ষার পরীক্ষা দিয়েছেন। এর ধারাবাহিকতায় আল্লাহর রাসূল (সা.) এর প্রিয় দৌহিত্র ও জান্নাতি যুবকদের সরদার হযরত হুসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে পাপিষ্ঠ ইয়াযিদ বাহিনির সামনে নিজের শিরকে কুরবানির মাধ্যমে যে ত্যাগ দেখিয়েছেন, তা ইতিহাসে শিক্ষণীয় হয়ে রয়েছে। তাঁর এই ত্যাগের ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে, মুসলমানরা আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মুসলমানরা এই ঘটনা থেকে প্রকৃত শিক্ষা নিতে পারেনি, বরং ইয়াযীদের দোসরদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজের ঈমান ও ঈমানি চেতনাকে বিকিয়ে দিচ্ছে। যার দরুন মুসলমানরা আজ দ্বিধা বিভক্ত। এ থেকে উত্তোরণে হযরত হুসাইন (রা.) এর চেতনাকে অন্তরে লালন করে ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
তিনি গত ২৩ আগস্ট, সোমবার, দুপুর ১২টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা আয়োজিত ‘কারবালার প্রেক্ষাপট : পরবর্তী ঘটনাপঞ্জি’ শীর্ষক আলোচনা সভা ও ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন।
শাখা সাংগঠনিক সম্পাদক মো. মহরম আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেদ্বাউল করীম, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক সভাপতি মুশতাক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মো. ফজলে রাব্বী, সহ-সাধারণ সম্পাদক করিমুল ইহসান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, আবু ইউসুফ মো. আল আমিন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-অফিস সম্পাদক ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নুরুন্নবী তাহের, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সালেহ আহমদ ওয়ালী, সদস্য মো. ইয়াহইয়া, তাহসিন মোত্তাকিন শাহান, আহমদ হাসান সাদ, মো. ইয়াছিন প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১