editor
প্রকাশিত: 2:04 PM, August 25, 2021

পিডিবির লাইনম্যান শুকুরের পাওয়ার কর্মস্থলে না গিয়ে সিলেটে বসে বেতন-ভাতা তুলছেন
নিজস্ব প্রতিবেদক
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সাবেক নেতা শুকুর আহমদ (পিডিবির লাইনম্যান) বর্তমানে তিনি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ-১৯০২) সিলেট-সুনামগঞ্জের সাবেক সভাপতি। শুকুর আহমদ এক বছর থেকে ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর লাইনম্যান হিসেবে কাগজে-কলমে কর্মরত আছেন। কিন্তু শুকুর আহমদ কর্মস্থলে না গিয়ে তিনি সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর সিবিএ অফিসে অফিস করছেন, বিভিন্ন মানুষের ফাইল নিয়ে তদবির করছেন, কিন্তু বেতন তুলছেন ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ থেকে। এমন অভিযোগ সিলেট-সুনামগঞ্জের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ-১৯০২) এর নেতৃবৃন্দের।
বিভিন্ন সূত্রে জানা যায়, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ-১৯০২) সিলেট-সুনামগঞ্জের সাবেক সভাপতি শুকুর আহমদের বাসা সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের জালালী রায় হোসেন আম্বরখানা এলাকায় হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে কর্মস্থলে না গিয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট-১ এর অফিসে সকাল থেকে রাত অবধি ব্যক্তিগত তদবির বাণিজ্য করে যাচ্ছেন।
সূত্র আরো জানায়, বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল কবির একজন সৎ কর্মকর্তা হওয়ায় শুকুরকে উনার রুমেই ডুকতে দেন না।
এ ব্যাপারে শুকুর আহমদ এর মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ, আমি পরে কথা বলবো।
এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল কবির জানান, শুকুর আহমদ তো ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত, তিনি সিলেটের সিবিএ অফিসে কি করছেন তা আমার দেখার বিষয় নয়।
সিলেট মহানগর শ্রমিক লীগের শাহরিয়ার কবির সেলিম বলেন, ২০০৮ সালে গণমানুষের ভোটে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সিলেটের কিছু সংখ্যক নেতা বিদ্যুৎ শ্রমিক দলের লুটপাটকারী কিছু নেতাকে দল ভারী করতে এনেছে। এই অনুপ্রবেশকারীরা কখনও আওয়ামীলীগের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করবে না। তারা লুটপাট করবে। আমি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ-১৯০২ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনুপ্রবেশকারীদের বের করে দিন। আর যারা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ-১৯০২ সিলেট-সুনামগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, শুকুর আহমদ জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের একজন সাধারণ কর্মী, সে এক বছর আগে ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এ যোগ দিলেও কর্মস্থলে কাজ না করে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর অফিসের সিবিএ অফিসে বসে শ্রমিক লীগের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু শুকুর আহমদ অনিয়মতান্ত্রিক ভাবে সরকারি চাকুরীর বিধান লংঘন করে চাকুরী করছে, এটার দায়ভার জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ-১৯০২ সিলেট-সুনামগঞ্জ নিবে না। এটা দেখার দায়িত্ব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কুমিল্লার প্রধান প্রকৌশলীর।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কুমিল্লার প্রধান প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর লাইনম্যান শুকুর আহমদ কর্মস্থলে না থেকে বেতন-ভাতা নিচ্ছে, এ ব্যাপারে আমি এখন নির্বাহী প্রকৌশলী ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীকে এখন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১