editor
প্রকাশিত: 2:52 PM, August 26, 2021

টাঙ্গুয়ার হাওরে গেলে মানতে হবে ১০ নির্দেশনা
সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন স্পষ্টগুলোতে পর্যটক, পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত ১০টি নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনা প্রদানের জন্য ট্রলারঘাটে নৌযান চালক ও মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। পরে পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত নিদর্শনা উল্লেখ্য করে একটি লিফলেট সবার হাতে তুলে দেন।
এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদ আলীসহ নৌযান চালক, মালিক, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনওর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ, নৌ-দুর্ঘটনা রোধ, লাইফ জ্যাকেট সাথে রাখতে হবে, হাওর কিংবা নদীতে যাত্রা শুরুর অন্তত ছয় ঘণ্টা আগে নির্ধারিত ফরমে তাহিরপুর থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নৌযানের নাম, পর্যটকের সংখ্যা, যাত্রা ও ফেরার সময় উল্লেখ্যসহ লিখিতভাবে অবহিত করতে হবে। অতিরিক্ত পর্যটক পরিবহন করা, আবহাওয়া খারাপ থাকলে হাওরে চলাচল করা, যেখানে সেখানে ময়লা ফেলা, উচ্চ শব্দের সাউন্ড বক্সের ব্যবহার করা যাবে না।
হাওর, নদী ও পরিবেশে রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি আবার সরকারি নির্দেশনায় পর্যটনস্থানগুলো খুলে দেওয়া হয়েছে। সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসছেন। বছরের এ সময়টায় হাওরে পর্যটকদের ভিড় লেগে থাকে।
পর্যটকের সমাগমে দিনরাত মুখর থাকে টাংগুয়ার হাওর,শহীদ সিরাজ লেক, টেকেরঘাট, বারেকটিলা, জাদুকাটা নদী ও শিমুলবাগান। অনেকেই হাওরে নৌকায় রাত যাপন আর গানবাজনার আয়োজন করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, সবাইকেই নিয়মের মধ্যে আনতেই পর্যটকগণ ও নৌযান চালকসহ সংশ্লিষ্ট সকলকে নিজের স্বার্থে ও পরিবেশ রক্ষায় সকল নির্দেশনা মেনে চলতে হবে। তাই সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হলো। এর ব্যতয় ঘটলে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ