editor
প্রকাশিত: 5:45 PM, August 26, 2021

দক্ষিণ সুরমার নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র বাড়ি ফিরেছে
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের ‘নিখোঁজ’ তিন মাদ্রাসাছাত্র বাড়ি ফিরেছে। ৩ দিন আগে পুলিশের চেষ্টায় তারা নিজ বাড়িতে ফেরে।
এর আগে গত ৩ আগস্ট তারা রাগ করে একসঙ্গে মাদরাসা থেকে পালিয়ে যান এবং কেরানীগঞ্জের একটি হোটেলে তারা ওয়েটারের কাজ করেন। এতদিন তারা সেই হোটেলেই ছিলেন।
একসঙ্গে ‘নিখোঁজ’ হওয়া এই ৩ ছাত্র হচ্ছে- সাজ্জাদ মিয়া (১৬) রোহান আহমেদ (১৭), নাহিম আহমেদ (১৫)। এই তিনজন দক্ষিণ সুরমার জালালপুর এলাকার আল্লামা আব্দুল মুকিত মঞ্জলালী একাডেমির হিফজ শাখার ছাত্র।
তাদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
জানা যায়, তিনজনের মধ্যে সাজ্জাদ ও নাইম ৩ আগস্ট মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু গত ৭ আগস্ট মাদ্রাসায় ফোন দিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, তারা মাদ্রাসায় যায়নি। রোহান নামের আরেক মাদ্রাসাছাত্রও ওইদনি নিখোঁজ হয় বলে জানা যায়।
পরবর্তীতে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেন। সেখানেও তাদের খুঁজে পাওয়া না গেলে তারা থানায় যোগাযোগ করেন।
গত ৮ আগস্ট সাজ্জাদ মিয়ার বোন দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৩৩০) করেন। কয়েকদিন আগে এই তিনজন নিজে থেকেই তাদের বাড়িতে ফোন দিয়ে নিজেদের অবস্থান এবং মাদরাসায় পড়ার ভয়ে তারা পালিয়ে যায় বলে জানা
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ওরা কিছুদিন আগে তাদের বাড়িতে ফোন করে বলে- মাদরাসায় পড়ার ভয়ে ৩ জন একসঙ্গে পালিয়ে যায় এবং পরবর্তীতে কেরানীগঞ্জের একটি হোটেলে ওয়েটারের চাকরি নেয়।
পরে কেরানীগঞ্জের থানাপুলিশের সহায়তায় তাদের মোবাইল ফোনের অবস্থান চিহ্নিত করে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে এস মোগলাবাজার ও দক্ষিণ সুরমার থানার পুলিশ। ৩ দিন আগে তারা বাড়ি ফেরে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১