editor
প্রকাশিত: 6:32 PM, August 26, 2021

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের উদ্যোগ কার্যকর করা আহবান ------ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভা গত ২৫ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর বন্দরবাজারের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
সভায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার ধারাবাহিকতার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব ৫ বছর পর পর সরকারের নিকট দাখিলের বিধানের বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বলা হয়, করোনাকালে আটকে থাকা স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্ত জোরদার করে গাড়ী চালক আব্দুল মালেক, সাহেদ করিম, আবজাল ও সাবরিনা গংদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরকার দলীয় এমপি আলী আশরাফ বলেছেন, “বড় চোরদের দুর্নীতিতে মাথা হেড হয়ে যায়।” জাপা চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, “তারা পুকুর চুরি করে বের হয়ে যাচ্ছে।” দেশে এই দুষমন অর্থ প্রচারকারীদের কাছ থেকে অর্থ ফেরত আনা ও এদের শাস্তির দাবী করা হলেও অর্থমন্ত্রী বলেছেন, “অর্থ প্রচারকারীদের তালিকা তার হাতে নেই।” যা অত্যন্ত দুঃখজনক। অর্থমন্ত্রীর বক্তব্যে দেশবাসী মর্মাহত।
গত ১৮ নভেম্বর ঢাকায় মিড দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন জানিয়েছেন, তিনি নিজ উদ্যোগে কানাডার টরেেন্টার বেগমপাড়া সম্পর্কে একটি গোপন জরিপ চালিয়ে ২৮টি নমুনা দেখেছেন যে, রাজনীতিবিদরা নন, বেগমপাড়ার বাসিন্দাদের সংখ্যা গরিষ্ঠরা হচ্ছেন সরকারি চাকুরীজীবী। এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা থেকে কয়েক দফায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ দুদক ও সিআইডি’র কাছে অর্থ প্রচাকারীদের নামদাম সরবরাহ করা হয়েছে।
সম্প্রতি সাড়া জাগানো অর্থ প্রচারকারী পি.কে হালদার ও পাপ্পুর কাহিনী সম্পর্কে অর্থমন্ত্রী খোঁজ-খবর রাখেননি কেন? চোখ-কান বন্ধ করে কেউ যদি কিছু খোঁজতে চাই কোন দিনই তার সন্ধান মিলবে না। অর্থমন্ত্রীকে মনে রাখতে হবে উট পাখির মত বালুতে মুখ গুঁজে থাকলে ঝড় থামবে না। শীঘ্রি অর্থ প্রচারকারীদের তালিকা করে হাজার হাজার কোটি টাকা দেশে ফেরত আনার জোর দাবী জানান।
সভায় পলাতক ঋণ খেলাপী বিলাসী জীবন যাপন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এই ঋণ খেলাপী শাহজাহান এবং সিলেট ও সুনামগঞ্জে ডিসি দ্বয়ের বিরুদ্ধে খনিজ সম্পদ রক্ষায় ব্যর্থতার অভিযোগের সংবাদ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলা হয়, জীবন যাত্রার বাড়তি ব্যয়ে স্বল্প আয়ের মানুষ আজ দিশেহারা। করোনাকালে চাউলের বার বার মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ খুবই বিচলিত। বোর ধানের ফলন ভাল হওয়ার পরও চাউলের দাম বার বার বৃদ্ধি, এই ছাড়া ভোজ্য তেল, আট, চিনি, ডাল দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাস ও অস্বস্তি বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের জন্য যে সহায়তার প্রয়োজন ছিল তা সামান্য পাওয়া গেছে। জীবন যাত্রার বাড়তি ব্যয় ও চাউলের দাম দ্রুত কমানোর লক্ষ্যে যা যা করার দরকার তাই করতে হবে।
সভায় করোনার ভ্যাকসিন প্রক্রিয়া জোরদার হওয়ায় সরকারের প্রতি দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলা হয়, সুষ্ঠু ব্যবস্থপনা ও অগ্রাধিকার ভিত্তিতে টিকা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য সকল প্রতিবন্ধকা দূরার দাবী জানানো হয়।
সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী ও ১ সেপ্টেম্বর বঙ্গবীর এম.এ.জি ওসমানীর জন্ম বার্ষিক পালন ও ১৫ সেপ্টেম্বর সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকর করা, স্বাধীন দুদক ও ন্যায়পাল গঠনের দাবীতে বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচির নেয়া হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, আমিরুল হোসেন চৌধুরী আমনু, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফেরামের সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিখন, যুবনেতা নেজাম উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ