editor
প্রকাশিত: 7:44 PM, August 26, 2021

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৩২৬ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কোর্টপয়েটস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৩২৬ এর সভাপতি সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর সমবায় ভবন এর দ্বিতীয় তলায় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৩২৬ এর সভাপতি হাজী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা অধ্যাপক এম. শফিকুর রহমান, অটো-টেম্পু হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ মামুন, হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর জেলা কমিটির সহ সভাপতি মোঃ রায়হান উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাহাব উদ্দিন সাবু, মোঃ শফিক আহমদ, মোঃ শফিক উদ্দিন, লুকই মিয়া, পংকি মিয়া, আব্দুল্লাহ, সালাম মিয়া, ওসমান গনি, সিরাজ মিয়া, ফয়সল, কুটি, শামীম, জুবেল, আশিক, গুলজার, আবদুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কথিত একটি স্বার্থান্বেষী মহল সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির (রেজি নং- ০১৩) ভূয়া নাম দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সিলেট জেলা হিউম্যান হলার মালিকদের সমন্বয়ে গঠিত হলেও ১মপক্ষের দপ্তরে প্রকৃত মালিকানা দাখিল না করে মিথ্যা তথ্য প্রদর্শন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তর এ মামলা দায়ের করে। যার নং ৬৫৮১/২০২০।
রেজিষ্ট্রেশন বাতিলের জন্য মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে মামলাটি চলমান থাকায় ২০২০ সালের ২৫ আগস্ট তাদের কার্যক্রম স্থগিত করার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অমান্য করে এরপরও বিভ্রান্তমূলক কর্মকান্ড করে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৩২৬ এর সুনাম নষ্ট করে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ভুয়া নাম দিয়ে সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতি কিভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১