editor
প্রকাশিত: 9:32 PM, August 26, 2021

উপশহরে রাতের আঁধারে পার্শ্ববর্তী ময়নুল হকের নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সিটি কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শাহজালাল উপশহরে সিলেট সিটি কর্পোরেশনের বিল্ডিং কোড অমান্য করে রাতের আঁধারে জনৈক ময়নুল হকের নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রমপরিচালনা করল সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শাহজালাল উপশহরের ডি ব্লকের ৩৪ নং রোডের (উপকন্ঠ) বাসিন্দা মইনুল হক বিল্ডিং কোড অমান্য করে অবৈধ ভাবে পার্শ্ববর্তী বাসার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল বাশারের অংশ বরারব বাউন্ডারী দেয়াল নির্মাণ করেন। পরে মূল ঘরের ছাদ বাউন্ডারীর সাথে সংযুক্ত করে ঘর নির্মাণ করেন। এতে ১২ নং বাসার মালিক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল বাশারের পক্ষে তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশন নোটিশ দিলেও ময়নুল হক তাতে কোন কর্নপাত না করায় আজ সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়। ১২ নং বাসার যুক্তরাজ্য প্রবাসী আবুল বাসারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন এ পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।
এবিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আলী আকবর এর সাথে আলাপকালে তিনি জানান, ১২ নং বাসার মালিক সৈয়দ আবুল বাশারের পক্ষে তিনির ছোট ভাই সৈয়দ আবুল হাসনাত মিঠু সিলেট সিটি কর্পোরেশনে নিখিত আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন পূর্বক অবৈধ স্থাপনা নির্মাণকারীকে সিটি কর্পোরেশন থেকে অবৈধ অংশ উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়। তিনি অবৈধ অংশ অপসারণ না করায় সিটি কর্পোরেশন আইনানুগ ভাবে আজ উক্ত অভিযান পরিচালনা করেন।
উক্ত বিষয়ে ১২নং বাসার মালিক সৈয়দ আবুল বাশার ও তিনির ছোট ভাই সৈয়দ আবুল হাসনাত মিঠুর সাথে মোটোফনে যোগাযোগ করা হলে তারা সিটি কর্পোরেশনের অভিযানে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সিলেটের শাহজালাল উপশহরের ডি-ব্লকের জনৈক ময়নুল ইসলাম সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে রাতের আঁধারে সীমানা বাউন্ডারী ওয়ালের সাথে মূল ঘরের ছাদ ঢালাই দিয়ে বিল্ডিং নির্মাণের প্রতিবাদে গত ১৯/০৭/২০২১ ইং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবর যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল বাসারের পক্ষে তার ছোট ভাই সৈয়দ আবুল হাসনাত লিখিত আবেদন দেন।
এতে ময়নুল হক ক্ষিপ্ত হয়ে সৈয়দ আবুল হাসনাত কে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। এমতাবস্থায় ভুক্তভোগী সৈয়দ আবুল হাসনাত শাহপরাণ (র.) থানায় সাধারণ ডায়রী করেন। এর পরিপ্রেক্ষিতে শাহপরাণ থানা পুলিশ সেদিন রাতেই কাজ বন্ধ করেন। পুলিশ চলে যাওয়ার পরে অবৈধ স্থাপনা নির্মাণকারী ময়নুল রাতের আঁধারে পুণরায় ছাদ ঢালাই কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ আবার ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন।
জানাযায়, নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের ৩৪ নং রোডের ১২ নং বাসা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল বাসারের মালিকানাধীন। পাশের বাসার ময়নুল হক বাসার সীমানা প্রাচীরসহ সৈয়দ আবুল বাশারের বাসার কিঞ্চিত জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ শুরু করেন। যা সিটি কর্পোরেশনের বিল্ডিং নির্মাণ আইনের লংঘন। সৈয়দ আবুল বাসার প্রবাসে থাকায় তাহার ভাই সৈয়দ আবুল হাসনাত বাদী হয়ে সোমবার পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। এতে ময়নুল হক আবুল হাসনাত কে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেয়, পরে তিনি শাহপরাণ থানায় সাধারণ ডায়েরী করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি সৈয়দ আবুল হাসনাত যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল বাসার এর পক্ষে এই মর্মে আবেদন করিতেছি যে, বিবাদী ময়নুল হক আমার প্রতিবেশী। তিনি একজন আইন অমান্যকারী লোক। আমার প্রতিবেশী ময়নুল হক আমার বাসার সীমানার ভিতর কিঞ্চিত অতিক্রম করে মূল ভবনের সাথে যুক্ত করে মূল ঘরের দেয়াল নির্মাণ করে ডালাই দিয়ে সিটি কর্পোরেশনের বিল্ডিং আইন অমাণ্য করে বিল্ডিং নির্মাণ করিতেছেন। তাহাকে বার বার আমি টেলিফোনে ও আমার ভাইকে দিয়ে বাঁধা দিলেও তিনি কোন বাধাঁ না মেনে ক্ষমতা দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে আমার বাসার মারাত্মক ক্ষতি হচ্ছে।
তিনি এর আগেও এ অবৈধ স্থাপনা নির্মাণের হীণ প্রচেষ্টা করেন। যা নিয়ে আমি ১৭/০৩/২০০৮ ইং সিলেট সিটি কর্পোরেশন বরাবরে লিখিত আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক সরেজমিনে তদন্ত স্বাপেক্ষে বিধি বহির্ভূত ভাবে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ অপসারনের জন্য ৭ (সাত) দিনের সময় দিয়ে ০১/০৪/২০০৮ ইং সিলেট সিটি কর্পোরেশন তাহার বিরুদ্ধে প্রথম নোটিশ প্রদান করেন। কিন্তু ময়নুল হক তাতে কোন কর্ণপাত করেন নি। এমতাবস্থায় সিটি কর্পোরেশন ৩ (তিন) দিনের সময় দিয়ে ২৩/০৬/২০০৮ ইং দ্বিতীয় নোটিশ প্রদান করে। তাতেও ময়নুল হক নোটিশের বা আইনের তোয়াক্কা করেন নি। এতে সিটি কর্পোরেশন হতে ১৬/০৯/২০০৮ ইং ২(দুই) দিনের সময় দিয়ে চূড়ান্ত নোটিশ প্রদান করেন। কিন্তু ময়নুল হক কোন নোটিশ বা সিলেট সিটি কর্পোরেশনের বিধি নিষেধের তোয়াক্কা না করে আইনের প্রদি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ স্থাপনার কাজ করতেই থাকেন। সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধ স্থাপনা আংশিক ভেঙ্গে ফেলেন। সম্প্রতি আবার সেই আগের জায়গায় অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তাকে বারবার নিষেধ দেওয়া সত্ত্বেও তিনি তার কর্নপাত না করে অবৈধ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১