editor
প্রকাশিত: 12:08 PM, August 28, 2021

ড. এ কে আবদুল মোমেন
নিজস্ব প্রতিবেদক
সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউরোপের তিনটি দেশ সফর করবেন। এ লক্ষ্যে আজ শনিবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
মন্ত্রী সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডে যাবেন এই সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আগামী জানুয়ারিতে কাতারের দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনকে সামনে রেখে এবার জেনেভায় এই রিভিউ বৈঠকটি হতে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন ফোরামের বৈঠকে যোগ দেবেন।
জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় ইংল্যান্ডের লন্ডনে যাত্রাবিরতি করবেন ড. মোমেন। লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে তার বৈঠক হবে।
আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১